শিথিলায়ন মাথা ব্যথা কমায়
টিনএজারদের মাইগ্রেন বা টেনশনজনিত মাথাব্যাথা কমাতে সহায়ক হতে পারে শিথিলায়ন।
নরওয়ে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের গবেষকদের এক সমীক্ষা রিপোর্টে একথা বলা হয়েছে।
দেখা যায়, নার্স, মনোবিজ্ঞানী এবং থেরাপিষ্টদের কাছ থেকে শিথিলায়ন কৌশল শিখে নেওয়ার ১০ মাস পর টিনএজাররা জানিয়েছেন, তাদের মাথাব্যাথা আগের চাইতে অনেক কমে গেছে।
টিনএজারদের জন্য মাথাব্যথা একটি বড় সমস্যা। গবেষণায় দেখা গেছে, বিশ্রাম টিনএজারদের মাথাব্যথা অনেকখানি কমিয়ে দেয়। গবেষণা চলাকালে শিক্ষার্থীদের সাধারন এবং বিশেষ শিথিলায়ন কৌশল শেখানোর পর দেখা যায়, তাদের মাথাব্যথা অনেক কমে গেছে। যাদের টেনশনের কারনে অতিরিক্ত মাথাব্যথা হতো থেরাপিষ্টদের ভূমিকায় এ সমস্যা বেশ কমে গেছে।
