কুষ্টিয়া অঞ্চলে চরমপন্থী-সন্ত্রাসী দমনে র্যাব ডিজি’র কঠোর নির্দেশ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক এম এ আজিজ সরকার, পিপিএম, কুষ্টিয়া অঞ্চলের সব ধরণের চরমপন্থী-সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করতে ব্যাটেলিয়ন সদস্যদের নির্দেশ দিয়েছেন।
শুক্রবার বিকেলে র্যাব-৬ এর কুষ্টিয়া ক্যাম্প পরিদর্শনকালে উর্ধ্বতন র্যাব ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আইন-শৃঙ্খলা বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
শহরতলীর বটতলাস্থ কুষ্টিয়া ক্যাম্প পরিদর্শনকালে র্যাব-৬ (খুলনা)- এর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর কাউসার, কুষ্টিয়ার পুলিশ সুপার মাসুদ-উল-হাসান ও র্যাব কুষ্টিয়া ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফ উপস্থিত ছিলেন।
র্যাব মহাপরিচালক কুষ্টিয়াসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন, ক্যাডার, সন্ত্রাসী ও উঠতি বয়সী সন্ত্রাসীদের সব অপতৎপরতা দমনে কঠোর ভূমিকা নেওয়ার নির্দেশ দেন।
এ অঞ্চলের বেশ কিছু জেলায় মাদক বিক্রি ও চোরাচালানীদের দমনে বিশেষ অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন।
মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ সব ধরণের অপরাধ দমনে প্রভাবমুক্তভাবে কাজ করার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন।
