গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়
হাতে মোবাইল ধরেই হোক অথবা অন্য যেভাবেই হোক না কেন যারা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করেন, তাদের দুর্ঘটনায় পড়ার ঝুঁকি অন্য যে কারো চেয়ে তিনগুন বেশি।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় এ তথ্য বেরিয়ে আসে।
গবেষণায় দেখা যায়, নিষেধ সত্ত্বেও অনেক মোবাইল ব্যবহারকারী গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করে থাকেন। যুক্তরাজ্যে গাড়ি চালানোর সময় মুঠোয় ধরা মোবাইল ব্যবহার করা নিষেধ। তবে ইয়ার ফোন সংযুক্ত মোবাইল ব্যবহারের অনুমতি সেদেশে রয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এপ্রিল ২০০২ থেকে জুলাই ২০০৪ সালের মধ্যে ৪৫৬ জন গাড়ি চালকদের উপর গবেষণা চালান।
গবেষণা থেকে জানা যায়, গাড়ি চালানোর সময় চালকরা যদি দশ মিনিট ধরে কথা বলেন তাহলে তাদের দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা চার গুন বেশি থাকে। বয়স, লিঙ্গ, দল নির্বিশেষে সকলের ক্ষেত্রেই এটা ঘটতে পারে। এমনকি মুঠোবদ্ধ অবস্থায় মোবাইল ব্যবহার না করলেও দুর্ঘটনা ঘটতে পারে।
গবেষকরা বলেছেন, যদি গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের হার দিনে দিনে বৃদ্ধি পায়, তাহলে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাবে।
