টেংরাটিলা ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ
টেংরাটিলার গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়াসহ পাঁচ দফা দাবি পূরণে সরকারকে চাপ দিতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটি রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মুখে কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যকরী কমিটি তাদের দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবে। এরপর রাজধানীর মুক্তাঙ্গন থেকে বিকাল ৪টায় একটি মিছিল বের করা হবে বলে জানানো হয়েছে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, নাইকো’র সাথে চুক্তি বাতিল, অসামঞ্জস্যপূর্ণ চুক্তি প্রত্যাহার, ওসমানী উদ্যান রক্ষা ও দেশের প্রাকৃতিক সম্পদের মজুদ রক্ষা।
