২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর শহরের সরকারি নজিমুদ্দিন কলেজ ক্যাম্পাসের পুকুরে ডুবে বৃহস্পতিবার এক শিশুর মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

সিরাজুল হকের ছেলে সিফাত (৫) তার মাকে না জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে সিফাতকে উদ্ধার করে স্থানীয় নিরাময় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।