রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে উত্তেজনা
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে শরণার্থীরা বৃহস্পতিবারও ক্যাম্পে মিছিল করেছে।
তারা নির্মম হত্যাকান্ডের শিকার হোসেন আহমেদের হত্যাকারীদের বিচার দাবি করে।
তবে টেকনাফ থানা পুলিশ এ ধরনের কোনও মিছিলের কথা অস্বীকার করেছে। মায়ানমারে ফিরে যাওয়া ও বাংলাদেশে থেকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত প্রায় ১১টায় নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীর ক্যাম্পের ২ নম্বর শেডে মাঝি হোসেন আহমদকে নির্মমভাবে হত্যা করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজন রোহিঙ্গা মাঝিকে গ্রেপ্তার করে। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
