শিশুরা কম দামে পাচ্ছে হ্যারি পটার
হ্যারি পটারের ভক্ত ও ১৫ বছরের নিচে কিশোর- কিশোরীদের জন্য সুখবর! কারন এখন হ্যারি পটারের ষষ্ঠ বই শুধু তাদের জন্য পাঁচ পাউন্ডের কম দামে পাওয়া যাবে।
লণ্ডন থেকে প্রকাশিত ট্রাবলয়েড দৈনিক ‘মিরর’ অনুযায়ী, হাই স্ট্রিট স্টোর ‘কুইক সেভ’র ৫০০ টি শো-রুমে হ্যারি পটার এবং ‘হাফ ব্লাড প্রিন্স’ র দারুণ কাটতি রয়েছে ৪ দশমিক ৯৯ পাউন্ডের অফারে।
এ সুযোগ শুধুমাত্র ১৫ বছর বা তার কম বয়সীদের জন্য এবং সেইসব বয়ষ্কদের জন্য যারা শিশুদের সাথে করে নিয়ে আসছে।
‘মিরর’র মুখপাত্র পেটি উইলিয়ামস জানান, যদিও এই বইয়ে শিশুতোষ বইয়ের তুলনায় অনেক প্রাপ্তবয়স্কদের বিষয় অর্š—ভুক্ত রয়েছে, তবুও এই বইটি ১৫ বছর বা তার কমবয়সীদের জন্য বিক্রি করা হবে, কেননা এটি না পড়লে তাদের বেড়ে ওঠাই ব্যর্থ হয়ে যাবে।
