২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আগে এইডস পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে

বিয়ের আগে এইচআইভি/এইডস পরীক্ষা বাধ্যতামূলক করার পদক্ষেপ নিয়েছে ভারত। প্রথমবারের মতো আইনটি প্রণীত হতে যাচ্ছে কলকাতায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী নিতীশ অধিকারী বলেন, প্রয়োজনে আমরা পশ্চিম বঙ্গের বিদ্যমান বিবাহ আইন সংশোধন করব। অথবা বৈধভাবে বিয়ের আগে নারী ও পুরুষের এইডস পরীক্ষা বাধ্যতামূলক করতে নতুন খসড়া আইন করা হবে।    

তিনি আরও বলেন, নিকট ভবিষ্যতে বর ও কনে উভয়েই যদি সরকার অনুমোদিত কোনও হাসপাতাল কিংবা ক্লিনিক থেকে  দেওয়া তাদের এইডসমুক্ত সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হয় তবে বিবাহ নিবন্ধনকারিরা তাদের বিয়ে নিবন্ধন করবেন না।

আইনমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে এইডস টাইম বোমা বিষ্ফোরণের প্রান্তিক পর্যায়ে রয়েছে। এই বোমা যাতে বিস্ফোরিত না হতে পারে সেজন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই করছে।

বর্তমানে রাজ্যটিতে ১৫ থেকে ২৯ বছরের নারীরা ব্যাপকহারে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গে মোট এইচআইভি ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৩ ভাগ নারীই হলো ওই বয়ঃসীমার।

পশ্চিমবঙ্গের সাবডিভিশন দার্জিলিংয়ে মাদকসেবিরা একাধিকবার ব্যবহৃত ইঞ্জেকশন সুচের মাধ্যমে শরীরে মাদক নেওয়ায় তারাও এইচআইভি ভাইরাসের শিকার হচ্ছে।

বেসরকারি সংস্থা এবং এইডসের বিস্তারের বিরুদ্ধে আন্দোলনরত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ব্যুরো নতুনএই প্রস্তাবটি উপস্থাপন করেছে।

কলকাতায় একটি ম্যারিজ বুরোর পরিচালক অনিন্দ স্যানাল জানান, কলকাতায় বছরে প্রায় ছয় লাখ বিবাহ সম্পন্ন হয়। কিন্তু তাদের মধ্যে শতকরা ১০ ভাগেরও কম বর-কনে বিয়ের আগে তাদের রক্ত পরীক্ষা করে।

স্যানাল বলেন, দম্পতি এবং তাদের অভিভাকরা ‘ফুলপ্র“ফ’ বিয়ে নিশ্চিতের জন্য জ্যোর্তিবিদ কিংবা গোয়েন্দা সংস্থার কাছে যায়। কিন্তু এইডস কিংবা এইচআইভি ভাইরাস পরীক্ষার জন্য খুব কম দম্পতি ও অভিভাবক প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে

কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন ১৯৯৭ সালে ৯৮৯ জন এইচআভি  পজেটিভ আক্রান্তকে সনাক্ত করে। কিন্তু মাত্র তিন বছর পর ২০০০ সালে এ সংখ্যা দাড়ায় ২ হাজার ৩ শ’ ৫৭ জনে।

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার পর ভারত হলো বিশ্বের সবচেয়ে বেশি এইডস আক্রান্ত দেশ। বিশ্ব সাস্থ্য সংস্থা ধারণা করছে ভারতে এইচআইভি পজেটিভ রোগির সংখ্যা পাঁচ লাখ। এবং আক্রান্তদের মধ্যে শতকরা ৯০ জনের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে।