চোর বনাম গৃহকর্তা
ঘটনার পাত্র বলতে দু’জন। বাড়ির মালিক ও এক চোর। বাড়িতে চুরি করতে ঢুকে উল্টো বাড়ির মালিককেই প্রশ্ন আপনি কে? হতভম্ব বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকার জনৈক বাদশা মিয়ার বাড়িতে।
রাতে ঘরের দরজা ভিড়িয়ে রেখে বাদশা মিয়া নামাজ পড়তে গেলে সুযোগ বুঝে চোর শহিদুল (২৫) ঘরে ঢুকে পড়ে। বাদশা মিয়ার ছেলের স্কুল ব্যাগে জিনিসপত্র ভরতে থাকে। এর মধ্যে বাদশা মিয়া ফিরে আসলে উল্টো চোর তাকে জিজ্ঞেস করে আপনি কে, কাকে চান? গৃহকর্তা বাদশা মিয়া বিষয়টি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে চোরকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। আশেপাশের লোকজন ছুটে এসে চোর শহিদুলকে উত্তম - মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
