২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডি বাঁধের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিকল্প ধারা বাংলাদেশের মানব বন্ধন শুক্রবার

ডিএনডি বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিকল্প ধারা বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা শুক্রবার মানব বন্ধন কর্মসূচির আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

দলের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী কর্মসূচির উদ্বোধন করবেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়। নারায়ণগঞ্জ লিংক রোডে চাষাড়া চানমারী রেলক্রসিং থেকে সাইনবোর্ড পর্যন্ত আট কিলোমিটার সড়কে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।