২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর গুলশানে গভীর রাতে বাড়ির গ্রিল কেটে ডাকাতি

রাজধানীর গুলশানের একটি বাড়িতে বুধবার গভীররাতে একদল ডাকাত প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্রসহ মোট সোয়া চার লাখ টাকার মালামাল লুট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ২-১৫ মিনিটের সময় ৪/৫ জনের দুর্বৃত্তরা গুলশানের শাহজাদপুরের জিপি-গ-৩/১/১ নম্বরের বাড়িতে গ্রীল কেটে প্রবেশ করে। বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬২ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।

এ ব্যাপারে গৃহকর্তা সোহরাব হোসেন একটি মামলা দায়ের করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।