২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশন ও বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি সংরক্ষণ কমিটি নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন

বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ- এর সঙ্গে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 04:56 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, দেশে বর্তমানে সংবাদপত্রগুলো পূর্র্র্র্র্র্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি  স্বাধীনতাকে দায়িত্বশীলতার সাথে ভোগ করার জন্যে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।

ফাউন্ডেশনের কর্মকর্তারা রাষ্ট্রপতিকে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি তাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

এদিকে, এর আগে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি সংরক্ষণ কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তাঁরা রাষ্ট্রপতিকে কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি তাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।