৭০ লাখ বছর আগের রাইনো কঙ্কাল আবি®কৃত
পাকিস্তানের এক দল গবেষক ৭০ লাখ বছরের পুরনো রাইনো কঙ্কাল আবিষ্কার করেছে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আবু বকর ফসিল ডিসপ্লে এন্ড রিসার্চ সেন্টার এর গবেষকদল পাকিস্তানের ঝিলাম অঞ্চলে রাইনোসেরোসের ৭০ লাখ বছরের পুরানো কঙ্কাল আবিষ্কারের দাবি করে।
প্রাণীবিদ্যা বিভাগের চেয়াম্যান প্রফেসর ড. মোহাম্মদ আখতার-এর তত্ত্বাবধানে গবেষক দলটি পাললিক শিলা ও জীবাশ্ম সংগ্রহের জন্য ঝিলামের দিনায় গেলে এসব কঙ্কালের সন্ধান পান।
ড. আখতার বলেন, কঙ্কালটির নিচের চোয়াল দেখে তারা নিশ্চিত হন যে, এটি রাইনোসেরোসের। পরবর্তীতে ফরাসী গবেষক দল এর বাকি গোত্রদের খোঁজ পান
বালুচিস্তানের বুগতি হিলসে।
উল্লেখ্য, আবি®কৃত শিংহীন, প্রাচীন হাতির মত বৃহৎ দন্ত বিশিষ্ট কঙ্কালটি এসেরাথেরিয়াম গোত্রের।
