২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ওডিএ না দিতে জাপানকে অনুরোধ করেছে একটি আদিবাসী গ্রুপ

আদিবাসীদের একটি গ্র“প বাংলাদেশকে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স (ওডিএ) না দিতে বুধবার জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 10:31 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এর একদিন আগে জাপান সফররত প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ বিরোধী প্রচারণার জন্যে একটি চিহ্নিত মহলকে দায়ি করেন।

জাপানী বার্তা সংস্থা কিউডো পরিবেশিত খবরে বলা হয়, জুম্ম পিপলস নেটওয়ার্ক জাপান নামে একটি সংগঠন বাংলাদেশের আদিবাসি জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করে তারা ওডিএ বন্ধের দাবি জানান। 

জুম্ম পিপলস নেটওয়ার্ক জাপান’র ৩ সদস্যের একটি প্রতিনিধি দল জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ে এ দাবি জানায়।