রাজস্ব বন্টন নিয়ে বিটিটিবি ও টেলিটকের মধ্যে আন্তসংযোগ চুক্তি স্বাক্ষরিত
রাজস্ব বন্টন নিয়ে টেলিটক বাংলাদেশ লি. ও বাংলাদেশ টেলিফোন এবং টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) মধ্যে বুধবার আন্তসংযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
অপারেটরের নেটওয়ার্ক ব্যবহারের জন্য এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কোনও মোবাইল অপারেটর বিটিটিবি থেকে রাজস্ব পাবে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ ও বিটিটিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মালেক আখন্দ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী টিএণ্ডটি থেকে টেলিটকে ফোন করার জন্য, বিটিটিবি প্রতি মিনিটের জন্য টেলিটককে ৩০ পয়সা দিবে। অন্যদিকে টেলিটক থেকে বিটিটিবিতে ফোন করলে টেলিটককে প্রতি মিনিটের জন্য ৭০ পয়সা দিতে হবে।
বিটিটিবির মাধ্যমে আন্তর্জাতিক কলের (আইএসডি) জন্য বিটিটিবি প্রতি মিনিটের জন্য টেলিটককে এক টাকা দেবে। অন্যদিকে টেলিটক থেকে কলের জন্য টেলিটককে প্রতি মিনিটে বিটিটিবিকে দুই টাকা দিতে হবে।
বিটিটিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মালেক আখন্দ বলেন, টেলিটকের সঙ্গে আন্তসংযোগ চুক্তির আলোকে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিটিটিবি ও অন্যান্য প্রাইভেট মোবাইল অপারেটরদের মধ্যে চুক্তি খুব শিগগির চুক্তি করা হবে।
তিনি আশা প্রকাশ করেন চুক্তি নিশ্চিত করার পর প্রাইভেট অপারেটররা তাদের গ্রাহকদের ফ্রি টিএণ্ডটি ইনকামিংসহ অন্যান্য সুবিধা দিতে পারবে।
এর আগে মার্চের ৩১ তারিখে টিএন্ডটি প্রি প্রেইপ ফোন ছাড়া হয়। বর্তমানে সিলেট ও চট্টগ্রামের জন্য অনলালাইনে ফরম ছাড়া হচ্ছে। টেলিটক সূত্র জানায়, সেখানে আগামী মাসের প্রথম সপ্তাহে ১ লাখ সংযোগ দেওয়া হবে।
এছাড়াও টেলিটকের পোষ্ট পেইড মোবাইল ফোন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং শিগগির তা ছাড়া হবে।
