কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ২ জন আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় বুধবার দুপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্যাক্সি ক্যাবের মুখোমুখি সংঘর্ষে একজন পথচারিসহ দুজন নিহত এবং দুজন আহত হন।
পুলিশ জানায়, দুপুরে প্রচণ্ড বর্ষণের সময় ফেনী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্যাক্সি ক্যাবের সংঘর্ষে ট্যাক্সি ক্যাবের চালক নিজাম উদ্দিন এবং বাসের ধাক্কায় অপর একজন পথচারি নিহত হন। ট্যাক্সি ক্যাব আরোহি আহত দুজনকে চৌদ্দগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। পুলিশ গাড়ি দুটি আটক করেছে। সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।
