২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশকালে অবৈধ বাংলাদেশী আটক

রাশিয়া-ইউক্রেন সীমান্তের বাইরে একটি চেকপয়েন্টে ১৯ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ডিপার্টমেন্ট ফর দ্য সেন্ট্রাল ফেডারেল ডিস্ট্রিক্ট বুধবার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

আটক বাংলাদেশীদের সঙ্গে পরিচয় সংক্রান্ত কাগজপত্র ছিল না। তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের ৪৮ ঘন্টার জন্যে বিচারপূর্ব আটককেন্দ্রে রাখা হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার খবরে এতথ্য জানা যায়।

চলতি বছরের শুরু থেকে ইউক্রেন ও রাশিয়া সীমান্ত পারাপারের সময় ১৫০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আটক করা হয়েছে।