২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাংবাদিক বেলাল হত্যা মামলায় শিবির নেতা একলাস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ বেলালউদ্দিন হত্যা মামলার আসামী ছাত্র শিবির নেতা একলাসুর রহমান একলাস (৩১) বুধবার খুলনা মহানগর হাকিম দেওয়ান আব্দুস সামাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

একলাসকে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে রূপসা ফেরিঘাট থেকে আটক করা হয়। কেএমপি সদর দফতরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সে এ জবানবন্দি দিতে রাজি হয়।

জবানবন্দিতে একলাস জানায়, সে নিজে, সাবেক শিবির নেতা সাহাবুদ্দিন লস্কর ধীরা ও চরমপন্থী নেতা ইকবাল হোসেন স্বাধীনসহ পাঁচ-সাতজন ৫ ফেব্র“য়ারি রাতে এ হত্যাকাণ্ডে অংশ নেয়।

এদিকে মহানগর ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ শামসুর রহমান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম পিকু জানান, একলাস এক সময় ছাত্র শিবিরের সাথে জড়িত থাকলেও পরবর্তীতে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়।

পুলিশ জানায়, একলাস বেলাল হত্যাকাণ্ডের মূল আসামি ধীরার সহযোগী। সিআইডি পুলিশ ৫ জুলাই সকালে ধীরাকে ঢাকার সিআইডি অফিস থেকে গ্রেফতার করে।