২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার  রাত ১১ টার দিকে সাঈদ জুট মিলের কাছে ফরিদপুর থেকে খুলনাগামী এবং মধুখালী থেকে ফরিদপুরগামী দুটি ট্রাকের পাশাপাশি সংঘর্ষে একটি ট্রাকের ছাদে বসা  দুজন শ্রমিক  কানাইপুরের হযরত আলী (৪৫) এবং জেলার মুধখালী উপজেলার মথুরামপুর গ্রামের সাইফুল আলম সায়েম (৩০) গুরুতর আহত হয়। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তারা মারা যান।