২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম শাহেদ আলী ওরফে সাহেব মিয়া হত্যা মামলার রায়ে আদালত তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের ৪ নম্বর আদালতের বিচারক এআর মাসুদ বুধবার এ রায় ঘোষণা করেন। রায়ে অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ফাঁসির আদেশপ্রাপ্তরা হলো- মানিকদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সদরপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আসলাম ফকির, উপজেলা যুবলীগের সহসভাপতি তারা মৃধা এবং সদরপুর কলেজের সাবেক এজিএস ইমারত কাজী।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৫ জুলাই রাতে আসামিরা কুপিয়ে ও গুলি করে সাহেব মিয়াকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারুলী বেগম বাদি হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্ত চলাকালে অন্যতম আসামি রাজেক তালুকদার (৩০) নিহত হয়।