পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকিতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রানহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের কাছে প্রেরিত এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
