আসামের বিতর্কিত অবৈধ অভিবাসী আইন বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
ভারতের আসাম রাজ্যে বিদ্যমান বিতর্কিত অবৈধ অভিবাসী আইন মঙ্গলবার দেশের সুপ্রিম কোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের তিন বিচারপতির এক বেঞ্চ জানায়, ১৯৮৩ সালের ইলিগ্যাল মাইগ্রেন্টস ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনাল (আএমডিটি) আইনটি ভারতের সংবিধান পরিপন্থি। আর তাই ভারতের অন্যান্য প্রদেশের মত আসামেও এখন থেকে এই আইনের পরিবর্তে ভারতের ১৯৪৬ সালের বিদেশী আইন বিদ্যমান হবে।
এ রায়কে আসামের আঞ্চলিক দল এবং ছাত্র যুব সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছে। তবে রাজ্যের ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু প্রতিনিধিরা এর ফলে উদ্বেগ অনুভব করছেন বলে জানান।
