২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিআরবে নিহত কুমিল্লার নিজামের পরিবারে শোকের মাতম

সৌদিআরবের তায়েফে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার নিজাম উদ্দিনের পরিবারে এখনও শোকের মাতম চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 03:05 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও দাদঘর গ্রামের শোকাহত পরিবার ও গ্রামবাসী লাশের জন্যে অপেক্ষা করছেন।

বুধবার দাদগ্রামে গিয়ে দেখা গেছে, সংসারের উপার্জনক্ষম বড় ছেলেকে হারিয়ে নিহত নিজামের পিতামাতা ও তার স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে।

গ্রামের মাওলানা আবু সালেহ এবং মরিয়ম বেগমের পুত্র নিজাম উদ্দিনের মৃত্যুর খবর তারা টেলিফোনে জানতে পান তাদের অপর ছেলে সোহাগের কাছ থেকে। খবর শুনেই এলাকাবাসী ছুটে আসে সমবেদনা জানাতে।

চার ভাই ও দু বোনের মধ্যে নিজাম ছিল সকলের বড়। সংসারের স্বচ্ছলতার কথা চিন্তা করে নিজাম ১৯৯৬ সালে সৌদিআরবে পাড়ি জমান। পরে তার ছোট ভাইকেও তিনি সৌদিআরব নিয়ে যান।

পাঁচমাস আগে নিজাম সৌদিআরব থেকে গ্রামের বাড়ি এসেছিল। ১০ এপ্রিল তিনি আবার সৌদিআরব ফিরে যান।