সিলেট সীমান্তের সাড়ে ৩ হাজার একর ভূমি ভারতের দখলে
সিলেট সীমান্তের প্রায় সাড়ে তিন হাজার একর ভূমি জবর দখল করে আছে ভারত। গত ৩০ বছর ধরে এ নিয়ে বিডিআর-বিএসএফ‘র বেশ কয়েকবার মধ্যে সংঘর্ষ হয়েছে।
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী ওই জায়গা বিরোধপূর্ণ আখ্যা দেয়া হলেও মূলত ভারতই ওই জায়গাগুলো দখলে রেখেছে।
এ ব্যাপারে বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা চলে আসলেও ভারতের নেতিবাচক দৃষ্টিভঙ্গীর কারণে এ যাবত এর কোন সুরাহা হয়নি এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের প্রতি তোয়াক্কা না করে বিরোধপূর্ণ ভূমিতে বাড়াবাড়ি অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
মাঝে মাঝেই বিএসএফ বাংলাদেশ সীমান্তে কারণে-অকারণে, অহেতুক গুলি বর্ষণ, মর্টার শেল নিক্ষেপ, বাংকার খনন, সীমান্তে সেনা সমাবেশ করে গোটা সিলেট সীমান্তকে অস্থিতিশীল করে।
ছাতক, জকিগঞ্জ, জৈন্তাপুর, শ্রীপুর, বিয়ানীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার এসব জমি এখন ভারতের দখলে।
গোয়াইনঘাট উপজেলার দুইশ’ ৩০ একর ভূমির ওপর নির্মিত পাদুয়া ক্যাম্প ২০০১ সালের ১৬ এপ্রিল বাংলাদেশী সীমান্তরক্ষী বিডিআর পুনরুদ্ধার করলেও তিন দিনের বেশি দখলে রাখতে পারেনি।
ভারত, বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী এসব ভূমি দখল করায় অনেকেই বাড়িঘর হারিয়ে সর্বশান্ত হয়েছে।
