চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৭ আহত ৪০
চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জে মঙ্গলবার বজ্রপাতে ৭ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
জেলার উজিরপুরে পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পের লেবার সেডের ওপর এ বজ্রপাতের ঘটনা ঘটে। আতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের ৩ জন ঘটনাস্থলেই এবং অবর চার জন হাসপাতালে প্রাণ হারায়।
নিহতরা হচ্ছে ভোলাহাট উপজেলার খালে আলমপুরের সফর (৫০), নুর ইসলাম (২০), শরিফুল (৩৫), বাক্কার (৩০) শিবগঞ্জ উপজেলার ইজিরপুর গ্রামের আব্দুল লতিফ (৫০), জামাল (১৪), ও আজম।
সদর হাসপাতালে ভর্তি আহতরা হচ্ছে মতিন (৩৫), মোমিন (৩০), আব্দুস সাত্তার (৩০), দুলাল (২৫), আব্দুস সালাম (৩৫), আমীন (৪৫), রুহুল (৩৫), কালু (৩০), মিনু (৩৫), শরিফুল (২০), বাবলু আকতার (৩০)। এদের মধ্যে আব্দুল মতিন, শরিফুল ও মোমিনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সবাই শ্রমিক।
