২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোল বন্দরে সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার মালামাল ভস্মিভুত হয়। বিকেলের দিকে বন্দরের ৫ নং গুদামের পূর্বপাশ থেকে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বন্দর শেডে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখে ফায়ার ব্রিগেডকে খবর দিলে তারা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এ সময় আগুন নেভাতে বন্দর শ্রমিক ও স্থানীয় জনতা সাহায্য করে। গুদামে উন্নত মানের শাড়ী, থ্রী পিস, ওড়না, ক্রোকারিজ সামগ্রী, স্টীল সামগ্রী, মোটর পার্টস ,নাইট্রিক এসিড, কসমেটিকস ও কেমিকেল জাতীয় পদার্থ সম্পূর্ন পুড়ে যায়। গুদামটিতে কাস্টমস কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে আটককৃত মালামাল সংরক্ষণ করে আসছিল।

তবে এ গুদামটি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ সীলগালা করে রেখেছিল। আগুন নেভানোর জন্য বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্রাংশগুলো সচল না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।

কাস্টমসের যুগ্ন কমিশনার হোসেন আহমেদ ও শফিকুল ইসলাম তাৎক্ষনিকভাবে জানান, এ ধরনের অগ্নিকান্ড পূর্ব পরিকল্পিত ও নাশকতামুলক। কারণ এ শেডে আটককৃত মালামালের অধিকাংশ মালিকের বিরুদ্ধে মামলা থাকায় আলামত নষ্ট করতে এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে।

অন্যদিকে বন্দর পরিচালক মাহবুব উল্লাহ জানান, কাস্টমসের সীলগালা করা এ শেডটিতে নাইট্রিক এসিড ও কেমিক্যাল জাতীয় পদার্থ থাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে কাস্টমস সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ও সহ সভাপতি  মফিজুর রহমান সজন জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এটি একটি নাশকতামূলক ঘটনা হতে পারে।