নিলামের আওতায় আনা হচ্ছে লেক এমফিবিয়ান এয়ারক্রাফট
লেক এমফিবিয়ান এয়ারক্রাফটের স্বত্তাধিকারীরা এবারের ‘এয়ার ভেনচার ২০০৫’ প্রদর্শনীতে তাদের মেধাসত্ত্ব এবং অন্যান্য সম্পদ নিলামে বিক্রি করে দেবে। এক বিবৃতিতে সোমবার এ খবর জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সবচে বড় বিমান প্রদর্শনীতে ২৭ জুলাই এই নিলাম অনুষ্ঠিত হবে।
এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট এসাসিয়েশন (ইএএ) কনভেনশনের অংশ হিসেবে এই নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরজিএল’র ফরেনসিক একাউন্টেটস নিলামের সম্ভাব্যতা যাচাই করেছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা এ ওকনোর বলেন, আমরা প্রথমবারের মত মেধাসত্ত্ব বিক্রির ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, এক ইঞ্জিন বিশিষ্ট লেক এমফিবিয়ান তৈরিতে যা কিছু প্রয়োজন সব কিছুই এই নিলামের আওতায় রয়েছে।
লেক এমফিবিয়ান বিমানটি ৫০ বছর ধরে আকাশে উড়ছে। ব্যাঙাকৃতির এই বিমানটি স্থলভাগের যে কোনও স্থানে এমনকি পানিতেও অবতরণ করতে পারে।
অর্থবাজারে এই প্রথম মেধাসত্ত্ব নিলামের আওতায় আনা হচ্ছে।
ও কনোর আরও বলেন, আমরা মনে করি জনসম্মুখে নিলামের মাধ্যমে বিক্রি করার পদ্ধতি বেশ গুরুত্বপূর্ণ কারণ ব্যক্তিগতভাবে বিক্রি করার চেয়ে এই পদ্ধতিতে বিক্রি অনেক বেশি সহজ ও দ্রুততার সাথে সম্পন্ন করা যায়। এক্ষেত্রে অনেক বেশি ক্রেতা এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে।
