২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী ভাঙ্গনের কবলে কুড়িগ্রামবাসী

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রাম জেলার পাঁচটি পয়েন্টে নদীর ভাঙ্গন ভয়ঙ্কর রূপ নিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার ১৫টি নদ-নদীর পানি বেড়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।  সোমবার ২৪ ঘন্টায় ব্রক্ষ্মপুত্র নদে ৫ সে.মি ,ধরলায় ২০ সে.মি, তিস্তায় ১ সে.মি, দুধকুমোর নদীতে ৭ সে.মি পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে ব্রক্ষ্মপুত্র, তিস্তা ও ধরলার তীব্র ভাঙনে কালিরকুড়া, ঠুটিপাইকর, হলোখানা, কাউয়াহাগা, জয়কুমারে ভাঙন বিধ্বংসী রূপ নিয়েছে।

শহরের এই পাঁচটি হার্ট পয়েন্টে জরুরি প্রতিরক্ষা কাজের জন্যে ৫০ লাখ টাকার চাহিদা পাঠানো হলেও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ সাড়া দেয়নি বলে অভিযোগ রয়েছে।  

জেলার রাজিবপুর, রৌমারী ও চিলমারি উপজেলার ৩০টি গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে।