কুড়িগ্রামে নদীতে ডুবে তিনজনের মৃত্যু
কুড়িগ্রাম জেলার ধরলা ও নীলকমল নদীতে ডুবে তিনজনের প্রাণহানি ঘটেছে।
রোববার ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রঘানা গ্রামের অবিনাশের ছেলে নারায়ন (৬) ও তার চাচাতো বোন শিল্পী (৮) নীলকমল নদীতে ডুবে মারা যায়। পরে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।
এছাড়া ধরলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে বাবু (২১) নামের এক যুবক।
বাবু কুড়িগ্রাম শহরের মুন্সীপাড়ার ধনিয়া রহমানের পুত্র।
কুড়িগ্রাম ফায়ার ব্রিগেডের সদস্যরা নদী থেকে লাশ উদ্ধার করে।
