যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে খুন
যশোরের দেয়াপাড়ায় রোববার গভীর রাতে দুস্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে স্বামী-স্ত্রীকে। নিহতরা হলো-শংকর কুমার সাহা (৪৫) এবং তার স্ত্রী লক্ষ্মীরানী সাহা (৩৭)।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও এলাকাবাসী জানায়, নিহত শংকর সাহার একটি কাঁঠাল বাগান রয়েছে। এ বাগানের পাশে প্রতিবেশী আরেকজনেরও একটি বাগান রয়েছে। শনিবার প্রতিবেশীর বাগান থেকে একটি কাঁঠাল চুরি গেলে তারা শংকরকে দোষারোপ করে। এনিয়ে দু পক্ষে বচসা হয়। এ ঘটনার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে। নিহতদের ছেলে লাল্টু এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করে।
হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি।
