যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, আহত ভ্যানচালক মারা গেছে
যশোরের দড়াটানা ভৈরব চত্বরের পাশে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রুবেল যশোরের বিরামপুরের আবু সাঈদের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে রুবেল একটি টিএন্ডটির খুঁটির সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়েছিল। পাশের একটি বিদ্যুতের খুঁটির মাধ্যমে টিএন্ডটির খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে, রোববার ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় আহত ভ্যানচালক আবদুল্লাহ (২০) সোমবার যশোর জেনারেল হাসপাতালে মারা গেছে। নিহতের বাড়ি ঝিকরগাছার বারবাকপুর গ্রামে।
