শোক বইয়ে মোর্শেদ খান ও মান্নান ভূঁইয়ার স্বাক্ষর
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান লন্ডনে বোমা হামলার ঘটনায় বাংলাদেশীদের পক্ষে সমবেদনা জানিয়ে রোবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের শোক বইতে স্বাক্ষর করেছেন।
মন্ত্রী শোক বইতে উল্লেখ করেন, লন্ডনে সংঘটিত ঘৃন্য ঘটনার কারণে নিরপরাধ জনগণ হতাহত হওয়ায় সরকার এবং আমার পক্ষ থেকে আমরা মর্মাহত।
তিনি শোকবইয়ে আরও উল্লেখ করেন, আমরা ব্রিটিশ সরকার এবং জনগণের পাশে আছি ও সকল ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সিদ্ধান্ত পূনর্ব্যক্ত করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মহাসচিব এবং জনগণ ও সরকারের পক্ষে এলজিআরডি ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শোকবইয়ে স্বাক্ষর করেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সর্বদা ব্রিটেনের পাশে আছে এবং সকল অবস্থায় সন্ত্রাস দমনে ব্রিটেনের পাশে থাকবে।
স্বাক্ষরকালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।
