দেশে অর্পিত সম্পত্তির পরিমান ৬ লাখ ৪৩ হাজার ১৭৯ একর
দেশে বর্তমানে অর্পিত সম্পত্তির পরিমান প্রায় ছয় লাখ ৪৩ হাজার ১৭৯ একর। এর মধ্যে সরকারের নিয়ন্ত্রণে আছে মাত্র এক লাখ ৯৭ হাজার ৪১৩ একর।
রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ গোলাম হাবিব দুলালের এক প্রশের জবাবে ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৮৪ সালের পর থেকে রাষ্ট্রপতির ঘোষণার পরিপ্রেক্ষিতে এসব সম্পত্তি দীর্ঘ মেয়াদী বা ৯৯ বছরের জন্য লীজ দেয়া বন্ধ রয়েছে।
বিএনপির গিয়াসউদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০০৭ সালের জুন মাসের মধ্যে তিন পার্বত্য জেলা ব্যতিত অন্য ৬১টি জেলায় আদর্শ গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে ২২ হাজার ৬১৫ পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিয়েছে।
