২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা হামলা ব্রিটিশদের দমাতে বা বিভক্ত করতে পারবে না’

ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, লন্ডনে বোমা বিষ্ফোরণের ঘটনা ব্রিটিশ নাগরিকদের দমাতে বা বিভক্ত করতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

অনোয়ার চৌধুরী এক বার্তায় বলেন, ‘ব্রিটেন এমন একটি দেশ, যেখানে সাদা-কালো, মুসলিম-খ্রিস্টান, ইহুদি কিংবা হিন্দু -কোন ভেদ নেই। আমরা সম অধিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করি। যদি তারা মনে করে থাকে যে, এ ধরনের  কর্মকান্ড ব্রিটিশদের দমাতে বা  বিভক্ত করতে পারবে, তাহলে তারা ব্রিটিশদের চিনতে পারেনি।’

ব্রিটিশ হাই কমিশনার বলেন, ‘আমরা গত বৃহস্পতিবার লন্ডনে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় অনেক নিরপরাধ লোকের প্রাণহানি ঘটেছে। আমরা নিহতদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’

তিনি এ বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা করায় এবং শোক ও সহানুভুতি প্রকাশ করে শোক বার্তা দেয়ায় বাংলাদেশের জনগণ, সরকার, বিরোধীদলসহ সকল রাজনৈতিক দলগুলোকে ধন্যাবাদ জানান।

আনোয়ার চৌধুরী বলেন, ‘এটা এমন এক সময়, যখন বন্ধুরা পাশে এসে দাঁড়ায়। আমাদের মধ্যকার সুসম্পর্কের এই নিদর্শন স্মরনীয় হয়ে থাকবে।’

রোববার ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে একটি শোক বই খোলা হয়। এতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে যে কেউ স্বাক্ষর স্বাক্ষর করতে পারবেন।