রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা
রাজশাহী শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার দুই দশমিক ১০ শতাংশ কমেছে। গত বছর এখানে পাসের হার ছিল ৪৫ দশমিক ২৩ ভাগ আর এবার পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ।
তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫ গুনেরও বেশি।
সূত্র জানায়, গত বছরের তুলনায় রাজশাহী বোর্ডে বিজ্ঞান শাখায় পাসের হার বৃদ্ধি পেলেও মানবিক ও বাণিজ্য শাখায় তা হ্রাস পেয়েছে। এ বছর বিজ্ঞান শাখায় পাসের হার বেড়েছে সাত দশমিক ছয় শতাংশ। আর মানবিক শাখায় পাসের হার কমেছে ১০ দশমিক ৪৪ ভাগ। আর বাণিজ্য শাখায় কমেছে সাত দশমিক ৪৫ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ডের দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়ে গেছে।
এবার তিন শাখায় গত বছরের তুলনায় দুই হাজার দুইশ’ ছয়জন জিপিএ-৫ বেশি পেয়েছে। ২০০৪ সালে তিনটি শাখায় জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ছয়শ’ ৭০ জন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার দুইশ’ ৭৬ জনে। ২০০৪ সালে জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে গড়ে মেয়েরা এগিয়ে ছিল। তবে এবারের ফরাফলে ছেলেরা এগিয়ে গেছে।
