২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ক্রসফায়ারে চরমপন্থী নিহত

ঝিনাইদহ সদর উপজেলার বাতপুকুরিয়া গ্রামে শনিবার রাতে পুলিশ এবং চরমপন্থী সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে এক চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত চরমপন্থীর নাম নজরুল ইসলাম (২৮)।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ জানায়, শনিবার বিকেলে শ্যামপুর হতে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি মোতাবেক তিনটি হাত বোমা উদ্ধারের জন্য গভীর রাতে পুলিশ তাকে নিয়ে বাতপুকুরিয়া গ্রামে রওনা দেয়।

বাতপুকুরিয়ায় পৌঁঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় পুলিশের কাছ থেকে নজরুল পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে তার মৃত্যু হয়।

নজরুল চরমপন্থী সংগঠন পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

তার বাড়ি একই উপজেলার দূর্গাপুর গ্রামে।