টেংরাটিলা দুর্ঘটনার চূড়ান্ত প্রতিবেদন প্রদানে আরও কয়েকদিন সময় চেয়েছে তদন্ত কমিটি
টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ফিল্ডে দ্বিতীয়বার দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে গঠিত তদন্ত কমিটির জন্য বেঁধে দেওয়া সময় রোববার শেষ হচ্ছে। তবে চূড়ান্ত তদন্তÍ প্রদিবেদন প্রদানে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।
তদন্ত কমিটির ঘনিষ্ট একটি সূত্র জানায়, দুর্ঘটনার কারণ এবং পরবর্তীতে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পেশ করতে তারা ইতোমধ্যেই সময় বড়ানোর জন্য বলেছেন।
টেংরাটিলা গ্যাস ফিল্ডে আগুন লাগার একদিন পর গত ২৫ জুন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। আগুন লাগার সময় কানাডীয় কোম্পানি নাইকো এবং বাংলাদেশী কোম্পানি বাপেক্স সেখানে যৌথভাবে একটি রিলিফ কূপ খনন করছিল।
গত ৭ জানুয়ারি একটি কূপে আগুন লাগার পর তা বন্ধ করতে তারা একটি রিলিফ কূপ খনন শুরু করে। নাইকো বর্তমানের সুনামগঞ্জ জেলায় অবস্থিত ওই গ্যাস ফিল্ডের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দ্বিতীয়বার কূপ খননের পরিকল্পনা করছে।
সূত্র জানায়, ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটের সভাপতি ড. আনোয়ারুল আজিমকে প্রধান করে গঠিত ওই তদন্ত কমিটি শনিবার একটি বৈঠক করেছে। বৈঠকে তারা দেখতে পান বিস্তারিত প্রতিবেদন পেশ করার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি।
কমিটি শিগগিরই জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে দেখা করে প্রাপ্ত তথ্য সম্পর্কে তাকে অবহিত করতে পারে। এসময় তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য তারা মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন জানাতে পারে।
