রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করে না: সভায় বক্তারা
রাজনৈতিক দলগুলো নিজেদের দলের ভেতরেই গনতান্ত্রিক মূলবোধের চর্চা করছে না। ‘নির্বচন ব্যবস্থা সংস্কার ইস্যু এবং সুনামগঞ্জ নির্বাচন প্রেক্ষিত’ শীর্ষক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় শনিবার বক্তারা একথা বলেন।
‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এবং প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মোজ্জাফর আহমদ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান এবং সুজনের সদস্য সচিব ড. বদিউল আলম মজুমদার সভায় বক্তব্য রাখেন।
অন্যদিকে, আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের কাজী হাফিজ, বাংলাদেশ অবজারভারের খন্দকার মাহিফুল ইসলাম এবং নাগরিক উদ্যোগের কাজী হোসাইন।
অধ্যাপক মোজ্জাফর আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর কোনও নিবন্ধন নেই এবং বড় দলগুলো নির্বাচন কমিশনের নিবন্ধনে মোটেই আগ্রহী নয়। রাজনৈতিক দলগুলো নিজেদের দলের ভেতরেই গনতন্ত্রের মূল্যবোধের চর্চা করে না। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন প্রক্রিয়াকালে আমরা একটি ইতিবাচক চিত্র দেখতে পেতাম।
তিনি তথ্যের সত্যতা উপস্থাপন করে বলেন, রাষ্ট্রের সকল নাগরিকের সবধরনের তথ্য জানার আধিকার রয়েছে কিন্তু সুনামগঞ্জ নির্বাচনের ক্ষেত্রে তা যথাযথভাবে পরিলক্ষিত হয়নি।
তিনি জানান, কতিপয় প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এমন তথ্য প্রদান করে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। এমনকি ব্যাংক ঋণ সম্পর্কে প্রার্থীরা যে তথ্য দেয়, তাও তাদের প্রকৃত আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং এটা পরিষ্কার, প্রার্থীরা তাদের আয়ের উৎসের সত্যতা গোপন করছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনার (ইসি) ১৯৭৩ এর অধ্যাদেশ বলে প্রার্থীদের তথ্য গোপন বা ভুল তথ্য প্রদানের জন্য শাস্তি প্রদান করতে পারেন।
এএসএম শাহজাহান বলেন, আদালত যে আটটি তথ্য প্রার্থীদের উল্লেখ করতে বলেছেন, তার সাথে রিটার্নিং অফিসারের দেওয়া তথ্যে তার প্রতিফলন ঘটেনি এবং নির্বাচন কমিশনারও এ ব্যাপারে কোনও ব্যবস্থা গ্রহণ করছেননা।
ড. বদিউল আলম মজুমদার বলেন, সুনামগঞ্জ-৩নির্বাচনটি একটি ঐতিহাসিক ঘটনা এবং এবং এটি ছিল একটি পরীক্ষা।
