২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

শনিবার ভোররাতে মাগুরা - ফরিদপুর সড়কের রামনগর নামক স্থানে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও একটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত আমজাদ হোসেনকে জরুরী চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, যশোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১১-১৯৫২) মাগুরা - ফরিদপুর মহাসড়কের রামনগর নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে (যশোর-ট-১৫৩৭) আঘাত করলে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় দু’জন মাইক্রো বাস আরোহীর মৃত্যু হয়।

এ সময়ে শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কাজী আবু বক্কারের ছেলে আমজাদ হোসেন (২৪) নামে অপর একজন গুরুতর আহত হয়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।