আদালত কক্ষে মোবাইল বন্ধ না রাখায় জরিমানা
শুনানি চলাকালে আদালত কক্ষে মোবাইল ফোন বন্ধ না রাখার দায়ে হাইকোর্ট শনিবার এক বাদিকে দুইশ’ টাকা জরিমানা করেছেন।
বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ একই সাথে বাদি শাসসুল হককে আদালতের কাছে এক ঘন্টা হাতজোড় করা অবস্থায় দাঁড় করিয়ে রাখেন।
শামসুল হক তার ভুলের জন্য আদালতের কাছে ক্ষমা চান এবং তাৎক্ষনিকভাবে জরিমানার দুইশ’ টাকা প্রদান করেন।
শামসুল হকের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ভোরাকোটা গ্রামে। আদালতে বিচারপতি যখন মামলার শুনানি শেষে রায় দিচ্ছিলেন তখন
শামসুল হকের মোবাইল ফোনে পরপর দু’বার শব্দকরে রিং বেজে ওঠে। তিনি ফোন ধরে বাইরে বেরিয়ে গিয়ে কথা বলার সময় বিচারপতিসহ উপস্থিত সকলের মনযোগ আকৃষ্ট হয়।
পরে বিচারপতি তাকে বেঞ্চের সামনে ডেকে নেন এবং দাঁড় করিয়ে রাখেন। পরে জারিমানা আদায় সাপেক্ষে তাকে ছেড়ে দেয়া হয়। শামসুল হকের কাছে ওই মুহূর্তে দুইশ’ টাকা না থাকায় সে তার আইনজীবীর কাছ থেকে ধার করে জরিমানার টাকা পরিশোধ করেন।
সংশ্লিষ্ট বেঞ্চ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, শামসুল হকের কাছ থেকে আদায়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে ।
