২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষায় ছেলের অকৃতকার্যতার সংবাদে মায়ের মৃত্যু

এসএসসি পরীক্ষায় ছেলের অকৃতকার্যতার খবর শুনে মারা গেলেন মা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ইসলাম পাড়া গ্রামে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

গ্রামের তৈয়াবুর রহমান শেখের ছেলে হাসিবুর রহমান সূর্য মিয়া শহরের এসএম মডেল উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল। শনিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর জানা যায়, সূর্য মিয়া অকৃতকার্য হয়েছে।

এরপর ছেলে বাড়ি ফিরে না আসায় মা তাসলিমা বেগম (৪৫) দুঃশ্চিন্তায় কান্নাকাটি শুরু করেন এবং এক পর্যায়ে বুকে তীব্র ব্যথা অনুভব করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।