২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পানিতে নিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালো অবুঝ দুই শিশু। নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারোবিশা গ্রামে শনিবার এ ঘটনা ঘটেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের প্রশান্ত রায়ের কন্যা সান্ত¡না (৫) তার মায়ের সাথে মামা সবিনচন্দ্রের বাড়িতে বেড়াতে আসে। সকালে মামাতো ভাই জোগেশচন্দ্র রায়কে (৪) সঙ্গে নিয়ে সে পুকুরপারে খেলতে যায়।

এরপর সকাল ১০টার দিকে লোকজন জোগেশের লাশ পুকুরে ভেসে উঠতে দেখে। এসময় সান্ত¡নাকে খোঁজাখুজি শুরু হলে তাকেও খুঁজে না পেয়ে অবশেষে পুকুরে জাল ফেললে তার লাশ পাওয়া যায়।