২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর শিক্ষা বোর্ড : পাশের হার ৬৯ দশমিক ১৯ ভাগ, জিপিএ ৫-১,৬৫৪

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হয়েছে। এ বছর পাশের হার শতকরা ৬৯ দশমিক ১৯ ভাগ। বোর্ডের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার সর্বোচ্চ ১,৬৫৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ১০৭৪ জন ছেলে এবং ৫৮০ জন মেয়ে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ১৪৮০ জন, মানবিক শাখায় ২৭ জন এবং বানিজ্য শাখায় ১৪৭ জন জিপিএ  পেয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

মোট ১ লাখ ১ হাজার ৫ শ’ ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে এ বছর ৭০ হাজার ২৭৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।যশোর বোর্ডের ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ। এর মধ্যে খুলনা জেলায় ৬ টি, বাগেরহাটে ৫ টি, সাতক্ষীরায় ৪ টি, যশোরে  ৩ টি এবং ঝিনাইদহে ১ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।  

সেরা ১১ প্রতিষ্ঠান

যশোর শিক্ষাবোর্ডের অধীনে ১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১,৬৫৪ জন শিক্ষার্থী   জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে আছে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় (৮৮), কুষ্টিয়া জেলা স্কুল (৫৬), ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৫২), দাউদ পাবলিক স্কুল(৪৩), কুষ্টিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয় (৩৯), যশোর জেলা স্কুল (৩৭), খুলনার সেন্ট জোসেফ হাইস্কুল (৩৩), রোটারি স্কুল (৩৩), সরকারি ল্যাবরেটরি হাইস্কুল (২৭), খুলনা পাবলিক কলেজ (২৭) এবং বিএফ শাহীন কলেজ (২৭)।