২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সয়াবিন প্রোটিন উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

সম্প্রতি এক গবেষণার ফলাফলে দেখা গেছে সয়াবিন প্রোটিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 02:04 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

গবেষণায় বলা হয়, ভেজিটেবল প্রোটিন প্রয়োজনীয় মাত্রায় গ্রহণ করলে ব্লাড প্রেসারের ঝুঁকি অনেকটা কমে যায়।

নিউ অরলিনের টিউলেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৩০২ জন প্রাপ্ত বয়স্ক উচ্চ রক্তচাপের রোগির ওপর এই গবেষণা পরিচালনা করেন। তাদেরকে ১২ সপ্তাহ সয়াবিন কার্বোহাইড্রেট দেয়া হয়। পরবর্তীতে উচ্চ রক্ত চাপের অন্য রোগিদের সাথে তুলনা করে দেখা যায় যে, তাদের ব্লাড প্রেসারের ঝুঁকি অনেকটাই কমে গেছে।

গবেষণার ফলাফলে দেখা যায়, সয়াবিন প্রোটিন উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করে। তবে  উচ্চ রক্তচাপে ভোগা রোগিদের  চিকিৎসায় এখনই  সয়াবিন সাপ্লিমেন্ট গ্রহণ করার পরামর্শ দেওয়া হবে কিনা সে জন্য আরও বেশ কয়েকটি গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।