২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধ ভেঙ্গে বরগুনার কয়েকটি এলাকা প্লাবিত

বৃষ্টির পানি কমতে শুরু করলেও বেড়ি বাঁধ ভেঙ্গে জোয়ারের পানি ঢুকে বরগুনার বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 11:43 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সূত্র জানায়, বরগুনা জেলা সদরের নলটোনা, নিশানবাড়িয়া, আজগরকাঠি, রায়ভোগ ও বামনা উপজেলার চেচান এলাকার বাঁধ ভেঙ্গে গেছে। টানা সাত দিনের অবিরাম বর্ষনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রোপা আমন ধানের বীজতলারও ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় মাঝের চর এলাকার আড়াই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে এসব এলাকার হাজার হাজার মানুষ এখন চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।