২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য রক্ষা পেলেন শেখ রেহানা

বৃহস্পতিবার ল-নের লিভারপুলে ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনা থেকে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বৃহস্পতিবার বিকেলে ধানম-ির কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তৃতায় শেখ হাসিনা এ তথ্য জানান।

ল-নে সংঘটিত নাশকতামূলক এ ঘটনায় মর্মাহত শেখ হাসিনা বলেন, আমার মন খুব খারাপ। তবে শেখ রেহানা এ ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

শেখ হাসিনা জানান, বৃহস্পতিবার সকালে যে ট্রেনটিতে হামলা চালানো হয়, তার আগের ট্রেনে শেখ রেহানা ভ্রমণ করছিলেন।

তিনি তার স্বামী সন্তান নিয়ে ল-নে বসবাস করছেন এবং তারা সকলেই নিরাপদে আছেন বলে শেখ হাসিনা জানান।