জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্বামীর হাতে গৃহবধূ খুন
রিক্সা চালক নজরুল ইসলাম যৌতুকের দাবিতে খুন করেছে স্ত্রী পলিকে (১৯)। পুলিশ জানায়, বুধবার রাতে জয়পুরহাট সদর উপজেলার ধুলাতর মন্ডলপাড়া গ্রামে একটি পুকুরের পাড় থেকে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
নজরুল ইসলাম এক বছর আগে একই জেলার আক্কেলপুর উপজেলার ইসলামপুর দেওয়ানপাড়া গ্রামের আঃ জব্বারের কন্যা পলিকে (১৯) বিয়ে করে। দুই মাসে ধরে রিক্সা চালক স্বামী যৌতুকের জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে প্রায়ই পলিকে মারধর করত। কে বা কাহারা তার স্ত্রীকে খুন করেছে বলে নজরুল বুধবার সকালে অভিযোগ করলে ইউপি চেয়ারম্যান তাকে থানায় নিয়ে আসে। পুলিশ নজরুলকে পলি হত্যাকারী হিসাবে গ্রেফতার করে এবং পরে পুকুর পাড় থেকে বুধবার রাত দশটায় নজরুল স্ত্রী পলির লাশ উদ্ধার করে।
নিহত পলির বাবা আঃ জব্বার জয়পুরহাট থানায় নজরুল ইসলামকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।
