সাংবাদিক জহুরুল ইসলাম আর নেই
প্রবীণ সাংবাদিক মোহাম্মদ জহুরুল ইসলাম বার্ধক্য জনিত কারণে বুধবার মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫।
তিনি স্ত্রী, দুই সন্তান, এক কন্যা, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ অবজারভারে সিনিয়র প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইস্টার্ণ নিউজ এজেন্সি (এনা) এবং দৈনিক নিউজ ডে’তে কাজ করেন।
মৃত্যুর পর তার মরদেহ দাফনের জন্য নোয়াখালী’র গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা বুধবার এক শোক বার্তায় জহুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
তিনি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোটার্স ইউনিটি’র নেতৃবৃন্দ সাংবাদিক জহুরুল ইসলাম’র মৃত্যুতে শোক প্রকাশ করেন।
