২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ফেন্সিডিল কারখানার খোঁজ পেয়েছে র‌্যাব

বরিশাল জেলার উজিরপুর উপজেলার একটি গ্রামে বুধবার ফেন্সিডিল তৈরির একটি কারখানার খোঁজ পেয়েছে র‌্যাব সদস্যরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এনজিও’র আড়ালে সেখানে গত আট মাস ধরে ফেন্সিডিল তৈরি হচ্ছিলো।

র‌্যাব সদস্যরা উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের ওই কারখানায়  অভিযান চালিয়ে তথাকথিত এনজিও’র পরিচালক, ফেন্সিডিল কারখানার মালিক কমল হালদারকে গ্রেফতার এবং দুই শত বোতল ফেন্সিডিল, দুই হাজার এক শত খালি বোতল, দুই হাজার লিটার ড্রাম ভর্তি ফেন্সিডিল, চার কেজি ফেন্সিডিল তৈরির পাউডার, আড়াই কেজি লিকুইড কেমিক্যাল উদ্ধার করে।

র‌্যাবের ক্যাপ্টেন ইফতেখার বিডিনিউজকে জানান, বুধবার দুপুরে তারা ক্রেতা সেজে কারখানায় অভিযান চালান। তিনি আরও জানান, গ্রেফতারকৃত কমলকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।