ফতুল্লায় ট্রলার ডুবি, কমপক্ষে ১০ জন আহত, ৩ যাত্রী নিখোঁজ
বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চ ঘাট সংলগ্ন কেরানিগঞ্জ থানার কেওটাইল এলাকায় বুধবার বেলা ১১টায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়।
এসময় ট্রলার থেকে তাড়াহুড়ো করে তীরে ওঠার সময় কমপক্ষে ১০ জন আহত হয় এবং তিনজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার আকবরনগর থেকে ৭০জন যাত্রী বোঝাই একটি ট্রলার ফতুল্লা লঞ্চঘাট আসার পথে কেওটাইল এলাকায় আকস্মিকভাবে ডুবে যায়। অধিকাংশ যাত্রীই ট্রলারটি ডুবে যাওয়ার সময় সাঁতরিয়ে তীরে ওঠে।
দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী তল্লাশি চালাচ্ছে।
এলাকাবাসী জানায়, অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
